বিএম কলেজ : ১১ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে শিক্ষার্থীরা,কমিটি গঠন

,

স্টাফ রিপোর্টার,১ জুলাই।। কলেজের সমস্যা সমাধানে ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে বরিশাল সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ছাত্র অধিকার আন্দোলন নামে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে নুরুল আম্বিয়া বাবুকে আহবায়ক ও অহিদুজ্জামান অহিদকে সদস্য সচিব করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে হোস্টেল সিটের ফি কমানো, বহিরাগত রোধ, মোটর সাইকেলও মাদকমুক্ত ক্যাম্পাস, পরিবহন সঙ্কট, আবাসন ও শ্রেণীকক্ষ সঙ্কট, ছাত্র-শিক্ষক মিলনায়তন, জিমনেসিয়াম ও মেডিকেল সেন্টার নির্মান, খাবার ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা, লাইব্রেরীতে পর্যাপ্ত বই সরবরাহ, বাকসু সচলকরণ ও ইভটিজিং প্রতিরোধ।
অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস জানান, কলেজ কর্তৃপক্ষ তাদের দাবিগুলোর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের দাবিগুলো কলেজ প্রশাসনের আয়ত্বের মধ্যে থাকলে অবশ্যই সমাধান করা হবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে