পটুয়াখালী ও বরগুনায় ২৪০টি কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু
২৪ কার্তিক ১৪১৭, Monday, November 8, 2010 || স্টাফ রিপোর্টার ||বাউফল সংবাদদাতা,৮ নভেম্বর ।। পটুয়াখালী ও বরগুনা জেলায় বন্ধ হয়ে যাওয়া ২৪০টি কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে
১৩৩টি এবং বরগুনায় ১০৭টি ক্লিনিক রয়েছে । ক্লিনিকগুলোতে সরকার থেকে নিয়মিত ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে। তবে বড় সমস্যা জরাজীর্ণ ভবন ও আসবাবপত্র সংকট।
৭/৮ বছর ধরে ক্লিনিকগুলো সচল না থাকায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং আসবাবপত্রগুলোও বিনষ্ট হয়ে গেছে। ফলে রোগীদের সেবা প্রদান দারুণভাবে ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ক্লিনিকগুলো মেরামত ও আসবাবপত্র সরবরাহের জন্য এক লক্ষ করে টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরেরে তত্ত্ববধানে ইতিমধ্যে অধিকাংশ ক্লিনিকের সংস্কার শেষ হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।