পিরোজপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

,

পিরোজপুর সংবাদদাতা, ৫ ফেব্রুয়ারি ।। পিরোজপুরের গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে (৫৩) অস্ত্র ও জাল টাকাসহ  গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভান্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আব্দুর রকিব জানান, দুলালের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুই হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম সরোয়ার বাদি হয়ে দুলালের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় দুটি পৃথক মামলা করেছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে