৪মণ জাটকা

,

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি।। বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড ৪মণ জাটকা উদ্ধার করেছে। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খোশবার আলী সাংবাদিকদের জানান, শুক্রবার বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীসহ বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। এই সময় উদ্ধার করা ৪মণ জাটকা মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদিন ও কোস্টগার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার শামীমের সামনে মাটিতে পুতে ফেলা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে