কীর্তনখোলা নদীর উপর প্রত্যাশিত সেতুর উদ্বোধন আজ

,

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু স্টাফ রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি।। বরিশালের কীর্তনখোলা নদীর উপর দপদপিয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের বহূল প্রত্যাশিত ‘র উদ্বোধন হবে আজ মঙ্গলবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু চালু হলে পর্যটন কেন্দ্র কুয়াকাটা,পটুয়াখালী, বরগুনা ও ভোলার সাথে বরিশাল এবং রাজধানী ঢাকা ও বানিজ্যিক নগরী চট্রগ্রামের সড়ক যোগাযোগ সহজ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
২০০০ সালে আওয়ামী লীগ সরকার এ সেতু নির্মানের জন্য কুয়েত সরকারের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী কুয়েত সরকার ৮০ ভাগ এবং বাংলাদেশ সরকার ২০ ভাগ নির্মান ব্যয় বহন করে।এরপর ২০০৫ সালে আর্ন্তজাতিক টেন্ডার আহবান করে সওজ।দেশের শীর্ষস্থানীয় নির্মানকারী প্রতিষ্ঠান প্রজেক্ট বির্ল্ডাস লিমিটেড কার্যাদেশ পায় ২০০৬ সালে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, এক হাজার ৩৯০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্ত এ সেতু নির্মানের জন্য কীর্তনখোলা নদীর তলদেশে স্থাপন করা হয়েছে ১২২ টি পাইল।ওই পাইলের উপর নির্মান করা হয় ১০৪ টি কলাম ও গার্ডার। এছাড়াও সেতুর এ্যাপ্রোচ সড়কের মধ্যে থাকা খয়রাবাদ সেতু নির্মানের জন্য ছোট পরিসরের খয়রাবাদ নদীতে নির্মান করা হয় ৪৪ টি পাইল, ৩২ টি কলাম ও ৩৬টি গার্ডার।সেতুর দু’প্রান্তে নির্মান করা হয় পাচঁ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক।
রাতের সেতু আলোকোজ্জ্বল করতে স্থাপন করা হয়েছে ১৪০ টি ইলেকট্রিক পোষ্ট।কীর্তনখোলা নদী দিয়ে নির্বিঘ্নে নৌ চলাচলের জন্য ৫৯ টি নেভিগেশন লাইট স্থাপন করা হয়েছে। খয়রাবাদ সেতুতেও স্থাপন করা হয়েছে ২৪ টি ইলেকট্রিক পোষ্ট। ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতুটি। এ সেতু পার হলেই বরিশাল বিশ্ববিদ্যালয় ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে