বাবুগঞ্জে কালবৈশাখী ঝড়
১০ জ্যৈষ্ঠ ১৪১৮, Tuesday, May 24, 2011 || স্টাফ রিপোর্টার ||
বাবুগঞ্জ, বরিশাল, ২৪ মে।। কালবৈশাখী ঝড়ে বাবুগঞ্জ উপজেলায় কাঁচা ,আধাকাঁচা ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ চাপায় ফুলতলা গ্রামে গাছ চাপা পড়ে ২৫ বছরের মিজান গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে শুরু হয়েছিল প্রবল বর্ষন, খানিক বাদে আকষ্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। উপজেলার সব কটি ইউনিয়নেই ঝড় আঘাত হেনেছে। তবে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা, পূর্বপাংশা, বাদলা, লাফাদি, মুশুরিয়া, ফুলতলা, বাড়ৈখালি, চন্দ্রপাড়া গ্রাম সহ দূর্গা সাগর এলাকা। বাদলা গ্রামে ঘরের উপর বিশালাকারের রেইনট্রি গাছ উল্টে পড়ে চাপা পরেছিল গৃহ কর্তা ফয়জর আলী গাইন(৭৫) এবং স্ত্রী নূরেআলম বেগম(৬০) নামে দুজনে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করেছে। ইউনিয়নটির বিভিন্ন এলাকা ঘুরে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম জানালেন, ইউনিয়নটিতে অন্তত কাঁচা, আধাকাঁচা শতাধিক বাস গৃহের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি হয়েছে মাঠে থাকা আংশিক পাঁকা আউশ ধানেরও। উপজেলা সংলগ্ন খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষের টিনের চালা উল্টে গেছে। — জহিরুল অরুন, বাবুগঞ্জ, বরিশাল,



May 25th, 2011 at 6:34 pm
barisal news paper is the grede news paper ,evry day i read it
may allah blesing all of you @working barisal news paper, thanks a lot
bilal dowarika babugonj