বিষয়টি রহস্যজনক !

,

বরগুনা প্রতিনিধি ।। সিঁদ কেঁটে ঘরে ঢুকে আ. জব্বার চৌকিদার (৬৫) ও তার স্ত্রী লাল বানুর (৫০) চোখ, মুখ ও হাত বেঁধে ঘরে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাছা গ্রামে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কালমেঘার পূর্ব ঘুটাবাছা গ্রামে আ. জব্বার চৌকিদারের ঘরে সিঁদ কেঁটে অজ্ঞাত দু’জন লোক ঘরে প্রবেশ করে।  তারা প্রথমেই দেশীয় রামদা ও ছ্যানা দেখিয়ে আলমিরা ও ট্র্যাংকের চাবি হাতিয়ে নেয়। পরে জব্বার চৌকিদার ও তার স্ত্রী লাল বানুকে মুখে কাপড় ঢুকিয়ে চোখ, মুখ ও হাত বেঁধে কাঁথা দিয়ে ঢেকে রাখে। শনিবার রাত ১২ টা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী ডাকাতি কালে শুধু মাত্র দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, ১টি মোবাইল সেট ও ১টি টর্চ লাইট নিয়ে গেছে। এঘটনায় আ. জব্বার চৌকিদার লিখিত ভাবে ডাকাতির অভিযোগ করেছেন।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দে বলেন, ‘ঘটনাটি চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে, তবে বিষয়টি রহস্যজনক’।

কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান নূর আপরোজ হেপী ঘটনাস্থল পরিদর্শন করে জানান,  দেড় মাস আগে জব্বার চৌকিদারের বাড়িতে সিঁদ কাঁটার ঘটনা ঘটেছিল তাই এ ঘটনাটি পুলিশের ভালভাবে তদন্ত করে দেখা উচিত।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে