ঝালকাঠিতে গ্যাসের সন্ধান লাভ
৭ শ্রাবণ ১৪১৮, Friday, July 22, 2011 || স্টাফ রিপোর্টার ||
ঝালকঠি প্রতিনিধি ।। ঝালকাঠির সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের উদচরা গ্রামের ইউপি সদস্য মজিবুর রহমানের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার নতুন বসানো টিউবওয়েলের প্লাটফর্মের গোড়ার দু’টি পয়েন্ট থেকে গ্যাস বের হতে দেখে স্থানীয়রা বিভিন্ন স্থানে খবর দেয়। মাটির নিচ থেকে ওঠা এগুলো গ্যাস কিনা তা পরীক্ষা করার জন্য স্থানীয়রা হাড়ি- পাতিলের উপরে পানি রেখে জ্বালিয়ে পরীক্ষা করে দেখছে।
ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মোঃ মজিদ আলী, পৌর মেয়র আফজাল হোসেন রানা এলাকায় সরেজমিন পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, টিউবওয়েলে প্লাট ফর্মের গোড়ার দু’টি পয়েন্ট থেকে গ্যাস বের হচ্ছে। গ্যাসের বিষয়টি সরকারের জ্বালানী মন্ত্রণালয়কে জানানো হবে। এছাড়া ঐ এলাকার নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।