ডাবল ডেকার চলবে নগরীতে
৯ আশ্বিন ১৪১৮, Saturday, September 24, 2011 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। ২০০৫ সালে বরিশালে বন্ধ হয়ে যাওয়া বিআরটিসির ডাবল ডেকার টাউন বাস সার্ভিস আবারও চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, ডাবল ডেকার বাস চালু করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বিআরটিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন ইতিমধ্যে বিআরটিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই ডবল ডেকার বাস বরিশাল ডিপোতে দেওয়া হবে বলে ম্যানেজার আবদুর রহিম জানিয়েছেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।