গৃহবধুর আত্মহত্যা

,

ঝালকাঠি প্রতিনিধি।। বাবার বাড়িতে যেতে না দেয়ায় স্বামীর সাথে অভিমান করে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মৃত গৃহবধূ রহিমা বেগম (৩৫) জেলার কাঁঠালিয়া উপজেলার জোড়খালি গ্রামে সিদ্দিকুর রহমানের স্ত্রী ও তিন সন্তানের জননী। কাঁঠালিয়া থানার ওসি এসএ খালেক জানান, ওই গৃহবধূ খুলনায় তার বাবার বাড়ি যেতে চাইলে স্বামী তাতে বাঁধা দেয়। এতে অভিমানে ঘরে থাকা ইঁদুরের ঔষধ খেয়ে বুধবার রাতে কাঁঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে