মালয়েশিয়ায় কুয়ালালামপুর যুবদল মহানগর কমিটি গঠিত
৯ কার্তিক ১৪১৮, Monday, October 24, 2011 || স্টাফ রিপোর্টার ||মালয়েশিয়া প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির উদ্দ্যেগে কুয়ালালামপুরে ৫১সদস্য বিশিষ্ট মহানগর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হলেন মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক এস.কে ফয়েজ আহমেদ।
কেন্দ্রীয় কমিটি মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ শহীদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম, সিনিয়র সভাপতি বিএনপি মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি মোঃ আলগীর হোসেন, সাধারণ সম্পাদক, মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি, বিএনপি,এস.এম. জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মালয়েশিয়া বিএনপি, মোঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়া বিএনপি,মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়া বিএনপি,আহসান উল্যাহ হাসান, সভাপতি কোতারায়া বিএনপি, আনোয়ার শিকদার, পুচং শাখা, বিএনপি। বরিশালের কৃতসন্তান, মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ডিজিটাল ভাবে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, ডিজিটাল ভাবে পিলখানা হত্যাকান্ড চালিয়েছে, ডিজিটাল ভাবে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ডিজিটাল ভাবে দুর্নীতির মাধ্যমে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছে। এই হলো তাদের ডিজিটালের স্বরূপ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদ উল্যাহ আরও বলেন মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য গেলে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি এবং মালয়েশিয়ার পুলিশ দিয়ে বাংলাদেশিদের উপর লাঠির্চাজ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ হাইকমিশনারের এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
উক্ত সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকার ফজলুল করিম সোহরাব, আব্দুল আজিজ, এস.কে. ফয়েজ আহামেদ, বাদল, জহিরুল ইসলাম টিটু ও হেলাল সহ আরো অনেকে বক্তৃতা করেন। মালয়েশিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক যুবায়েত হোসেন লিমন অনুষ্ঠান পরিচালনা করেন।
হোটেল রাধুঁনীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।