পবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো
২৯ কার্তিক ১৪১৮, Sunday, November 13, 2011 || স্টাফ রিপোর্টার ||পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বি.এসসি.এজি. (অনার্স), বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এসসি. ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বি.এসসি. (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রী প্রোগ্রামের লেভেল-১, সেমিষ্টার-১ এ ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ১৫ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।