ওস্তাদ গোপী মোহন কর্মকারের জীবনাবসান

,

স্টাফ রিপোর্টার ।। দক্ষিণাঞ্চলের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, কন্ঠশিল্পী ও সুরকার ওস্তাদ গোপী মোহন কর্মকারের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। কোলকাতায় চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় ঢাকার ধামরাই নামক স্থানে ী এ শিল্পী পরলোক গমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিষ্য, গুনগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
শনিবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় বরগুনার নাথপট্টি সড়কের পারিবারিক শ্মশান তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ষাটের দশকে তিনি আকাশবানী বেতারের নিয়মিত ভজন শিল্পী ছিলেন। আশির দশক থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করে আসছিলেন। সর্বশেষ তিনি খুলনা বেতারের অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসোইন বরগুনা-১ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড. মোস্তফা কাদেরসহ বিভিন্ন শ্রেনী ও পেশাজীবিরা শোক প্রকাশ করেছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে