বিশিষ্ট মুক্তিযোদ্ধা আরকান আলীর স্মরণে শোকসভা
৩০ কার্তিক ১৪১৮, Monday, November 14, 2011 || স্টাফ রিপোর্টার ||
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ।। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আরকান আলীর স্মরণে জ্যাকসন হাইটস-এ আরকান আলীর সহকর্মী বন্ধু তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়।১৩ই নভেম্বর অনুষ্ঠিত সভায় আরকান আলীর মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি ও বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন সুব্রত বিশ্বাস। এছাড়া মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী , ড. নজরুল ইসলাম, সৈয়দ ফজলুর রহমান, বাবুল পাল, মর্তুজা কামাল আরো অনেকে। সভা পরিচালনা করেন মিনহাজুল ইসলাম সাম্মু।
গত রোববার ৩০শে অক্টোবর আটলান্টা সিটিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আরকান আলী ।
আরকান আলী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে চাকুরী করতেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও অগণিত বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে প্রবাসী পরিচিত মহলে ও দেশে সকল মহলে শোকের ছায়া নেমে আসে।
সবশেষে সভাপতি মরহুমের আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।