৭ দিন সময়
২৩ অগ্রহায়ন ১৪১৮, Wednesday, December 7, 2011 || স্টাফ রিপোর্টার ||
ষ্টাফ রিপোর্টার।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংস্কারের দাবিতে আজ বুধবার সকালে রাস্তা অবরোধ করে। এ সময় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এক ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম তাদের দাবির কথা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।এলাকাবাসীরা জানান আগামী ৭ দিনের মধ্যে সড়কের সংস্কারের না হলে কোন ওই পথে কোন যানবহন চলতে দেয়া হবে না।
কুয়াকাটা -বরিশাল সড়কে প্রতিদিন প্রায় ৩০০/৪০০ গাড়ী চলাচল করে। অথচ সময়মতো সংস্কার হয়না। এরফলে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। এজন্য স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীকে অহরহ দুর্ভোগ পোহাতে হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।