বরিশালে শাহ জালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
১ পৌষ ১৪১৮, Thursday, December 15, 2011 || স্টাফ রিপোর্টার ||ষ্টাফ রিপোর্টার।। বরিশালে শাহ জালাল ইসলামী ব্যাংকের ৬৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক সৈয়দ নুরুল আরেফিন,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো, মুখতার হোসেন, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু ,উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাসসহ অন্যরা। প্রধান অতিথি বলেছেন, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ব্যাংক বরিশালের গ্রাহকদের উন্নত ব্যাংকিং সার্ভিস প্রদান করবে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।