যুক্তরাষ্ট্রে বরিশাল বিভাগীয় সমিতি বিজয় দিবস উদ্‌যাপন

,

যুক্তরাষ্ট্রে বরিশাল বিভাগীয় সমিতির বিজয় দিবস উদ্‌যাপন হাকিকুল ইসলাম খোকন ।। জ্যাক্‌সন হাইট্‌সের টক অব দ্যা টাউন রেষ্টুরেন্টে বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্‌ক বিজয় দিবসের অনুষ্ঠান উদ্‌যাপন করেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.তালিব খান পাননা। পবিত্র কোরআন তিলাওয়াত করেন আশিক মাহমুদ।
সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডাঃ শাহ্‌ আলম, চেয়ারম্যান সেফ বাংলাদেশ মুভমেন্ট, টিপু সুলতান সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ফারাক্কা কমিটি ও বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর আঃ রব ইউনিভার্সিটি অব হার্ডসটন। বিজয় দিবসের উপরে বিশেষ বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহমাত উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন আমানত হোসেন- যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখা, রুবেল গাজী, মোঃ সুমন, শহিদুল ইসলাম প্রমূখ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদিকা জোসনা আক্তার, হিসাবরক্ষক জহিরুল ইসলাম মাষ্টার, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, কায়সার মাহমুদ, শফিকুল ইসলাম, মিসেস জহিরুল ইসলাম, লাবনী, আবদুস ছালাম, আতিকুর রহমান, কামাল আহম্মেদ, খাদিজা পারভীন, জাহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন প্রবাসের শিল্পী এম,এম, ফরিদুজ্জামান, শান্তাপপ, ও বাদ্যে ছিলেন শ্রীজয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে