কম পাশ, ৭৬ স্কুলকে শোকজ
২৫ পৌষ ১৪১৮, Sunday, January 8, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতকরা ২০ ভাগ পরীক্ষার্থী পাস না করায় বরিশালের ৭৬টি স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড । বোর্ড চেয়ারম্যান ড. বিমলকৃষ্ণ মজুমদার সাংবাদিকদের জানান, আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে সংশ্লিষ্ট স্কুলের স্বীকৃতি বাতিল করা হবে। এসব স্কুলের তালিকা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
২০১১ সালের জেএসসি পরীক্ষায় বিভাগের ৬ জেলা থেকে ১৩শ’ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সারাদেশের মধ্যে বরিশাল বোর্ডে পাসের হার ছিল শীর্ষে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।