বিরক্তকর আনন্দ মেলা

,

বরগুনা প্রতিনিধি ।। বরগুনায় ‘আনন্দ মেলা’ নিয়ে বিরক্ত সবাই। জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ৪ জানুয়ারী ওই আনন্দ মেলা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মেলায় সন্ধ্যা থেকে শুরু হয় পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য আর হাউজি। রাত দশটার পর থেকে বসে জুয়ার আসর । চলে মধ্যরাত পর্যন্ত।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, তরুন সংঘ নামের একটি ক্লাব ১১ দিনের জন্য ওই মেলার অনুমোদন নিয়েছে । এ ব্যাপারে বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহম্মদ আলী বলেন, আমরা আনন্দ মেলার অনুমতি দিয়েছি । সেখানে অসামাজিক ও অনৈতিক কিছু ঘটে থাকলে তা পুলিশ দেখবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে