কৃষকের গরু চুরি করে বনভোজন
১৪ মাঘ ১৪১৮, Friday, January 27, 2012 || স্টাফ রিপোর্টার ||বরগুনা প্রতিনিধি।। কৃষকের গুরু চুরি করে বনভোজন করার অভিযোগে মামলা হয়েছে বরগুনার সিনিয়র জুডিশিয়াল আদালতে। বরগুনা সদর উপজেলার ৬নং বুড়ির চর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামে ওই ঘটনা ঘটে। কৃষক নিজামউদ্দিন অভিযোগে জানান, ২৯ ডিসেম্বর রাত ১২টার দিকে এলাকার কয়েক সন্ত্রাসী হালের গরু নিয়ে যায়। এসব সন্ত্রসীদের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তাদের কেউ কিছু বলে না।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।