কৃষকদের শহরমুখী পদযাত্রা

,

স্টাফ রিপোর্টার।।  বরিশাল নগরীর সংলগ্ন লাকুটিয়া রায়েল খালে পানি প্রবাহ না থাকায় সেখানের কৃষকরা বোরো আবাদের মারাত্মক সমস্যা পড়েছেন। খালটি অবৈধভাবে দখল করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় একদিকে যেমন শুকিয়ে গেছে তেমনি অন্যদিকে খননের কোনো উদ্ধেগ নেই।
গ্রামীন জীবন-যাত্রায় স্থায়ীত্বশীল উন্নয়নের প্রচার অভিযান এর সহায়তায় প্রান্তজনের উদ্যোগে কৃষকরা ওই খাল খননের দাবীতে শহরমুখী পদযাত্রা কর্মসূচী পালন করেন বুধবার। পরে অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা খাল রক্ষার জন্য ৬ দফা দাবি জানিয়েছে।
ছবি : লাকুটিয়া খাল রক্ষার দাবিতে নগরীতে কৃষকদের সমাবেশ ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে