বরিশালে সোমবার থেকে কম্পিউটার মেলা
২৯ মাঘ ১৪১৮, Saturday, February 11, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। ‘ধান,নদী ও খাল, বরিশাল হবে ডিজিটাল’ শ্লোগান নিয়ে নগরীতে সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী কম্পিউটার মেলা। বরিশাল ক্লাবে সকাল ১০ টায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল-২০১২’ এর উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন।
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখা। প্রতিদিন সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত প্রদর্শনী হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি প্রদর্শন করবে আয়োজক কমিটি। ৬টার পর ৮টা পর্যন্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য কামাল উদ্দিন ফারুক। তিনি বলেন, মেলায় ৩০টি ষ্টল থাকবে। কম্পিউটার সোর্স, স্মার্ট টেকনোলজি ও ইউনিটিসহ বরিশালের জাষ্ট ক্লিক অনলাইন, আইডিয়াল কম্পিউটার আর্ক এর স্টল থাকবে মেলায়।




February 12th, 2012 at 1:18 am
Best of Luck