বরিশাল সদর উপজেলা মহিলা আ’লীগের কমিটি গঠন
৬ ফাল্গুন ১৪১৮, Saturday, February 18, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে শনিবার জেলা মহিলা আওয়ামী লীগের এক সভায় পারুল বেগমকে আহ্বায়ক এবং রেহেনা বেগমকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অপরাপর সদস্যরা হলেন,সোনালী বেগম, মনোয়ারা বেগম, রোকসানা লিলি, হাসনে হেনা, রাজিয়া বেগম, রেহেনা বেগম, তাহমিনা আক্তার, শ্যামলী বেগম, সাবিনা ইয়াসমিন ।
সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহেরু বেগম, সম্পাদক ফেরদৌস জাহান মুন্নী, খালেদা হক, শ্যামলী সাহা, সৈয়দা মহিরুল নাহার মেরী প্রমুখ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।