ঝালকাঠির আদালতে বিভাগীয় কমিশনারসহ ৬জনকে শোকজ

,

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঘাট ইজারায় অনিয়মের অভিযোগে পৃথক ২ মামলায় বরিশাল বিভাগীয় কমিশনার,ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকসহ ৬ জনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে ঝালকাঠির আদালত। আজ রোববার ঝালকাঠির সিনিয়র সহকারি জজ আদালতের( কাঠালিয়া) বিচারক শরীফ এএম রেজা জাকির ও সিনিয়র সহকারি জজ আদালত (নলছিটির) বিচারক মাসুদুর রহমান এ রায় দেন।
নলছিটি উপজেলা চেয়াম্যান জিকে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মু. রহমাতুল মুনীম, স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ঝালকাঠিকে বিবাদী করেন। অপর মামলায় কাঠালিয়া উপজেলার আমুয়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মীরবহর বাদী হয়ে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম,প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী জেলা পরিষদকে বিবাদী করে মামলা করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে