কোন্দলের অবসান ঘটালেন আমু

,

স্টাফ রিপোর্টার।। টেন্ডারবাজীর ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠী ছাত্রলীগের কোন্দলের অবসান ঘটিয়েছেন আওয়ামী লীগের উপদেস্টা আমির হোসেন আমু। শনিবার দুপুরে বরিশাল নগরীতে আমুর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কোন্দল মিটিয়ে দেন তিনি। ছাত্রলীগের উভয় গ্রুপই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সেখানে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু বলেন, মামলা প্রত্যাহার করা হবে । প্রসঙ্গত বুধবার রাতে ঠিকাদারীর ভাগবাটোয়ারা নিয়ে মতবিরোধে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জেলা শাখা ছাত্রলীগ বহিস্কার করে শহর শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে। পৌর কমিটি বিলুপ্ত করা হয়। পরে এ ঘটনাপয় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে