বেতাগী-নেয়ামতি সড়কে বাস চলাচল বন্ধ
২ বৈশাখ ১৪১৯, Sunday, April 15, 2012 || স্টাফ রিপোর্টার ||বরগুনা প্রতিনিধি।। বরগুনা-বেতাগী-নেয়ামতি সড়কে আজ রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার
পর বাসে হামলা হবার ভয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
বেতাগী-নেয়ামতি সড়কের ফুলতলা এলাকায় বাস ও ওই মোটরসাইকেলের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।
বরগুনা মিনি বাস মালিক সমিতির অর্থ-সম্পাদক গোলাম কবির জানান, কোনো বাস বেতাগী গেলে তা ভেঙে ফেলা হবে বলে বেতাগী পৌর মেয়র ঘোষনা দেয়ায় তারা ভয়ে আছেন।
বেতাগী থানার ওসি নুরুল হক জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। শিগগির বাস চলাচল শুরু হবে।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।