৫৪টি একাডেমিক ভবন হচ্ছে
৪ বৈশাখ ১৪১৯, Tuesday, April 17, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। বরিশালের ২ জেলায় ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এজন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। সূত্র জানায় যেসব এলাকায় জরার্জীন ভবনে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চলছে সেখানে আগে ভবন নির্মাণ করা হবে। নির্মাণের তালিকায় বরিশাল জেলায় ৪২টি এবং ঝালকাঠী জেলাল ১২টি একাডেমিক ভবন রয়েছে। বরিশালের সদর উপজেলায় ১০টি, উজিরপুরে ৭টি, বাবুগঞ্জে ৫টি, মেহেন্দীগঞ্জে ও বানরীপাড়ায় ৪টি করে, বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদীতে ৩টি করে, গৌরনদীতে ২টি এবং আগৈলঝাড়ায় ১টি। অপরদিকে ঝালকাঠী সদর উপজেলায় ৫টি, নলছিটি ও রাজাপুরে ৩টি করে এবং কাঠালিয়ায় ১টি ভবন নির্মান করা হবে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।