মুজিব নগর দিবসে ইতিহাস নিয়ে চর্চা করার আহবান
৪ বৈশাখ ১৪১৯, Tuesday, April 17, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। বরিশালে মুজিব নগর দিবস উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে । দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম আরিফ উর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, এনায়েত হোসেন চৌধুরী, এসএম ইকবাল নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলার প্রথম সরকার গঠনের ইতিহাস তুলে ধরেন। এ সময় তারা জাতির জনক , স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং স্বাধীনতার ইতিহাস বেশী বেশী চর্চা করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। প্রানবন্ত সে আলোচনার পর বৃহত্তর পরিসরে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনার দাবি উঠে। জেলা প্রশাসক খুব শিঘ্রই তার ব্যবস্থা করার আশ্বাস দেন।
বিকেলে অনুষ্ঠিত হয় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং মহানগর ছাত্রলীগের সমাবেশ ও আলোচনা সভা।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।