বরিশালে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরন,আটক ৩২

,

স্টাফ রিপোর্টার।। বরিশালে হরতালের প্রথম ২ দিন শান্তিপূর্নভাবে কাটলেও গতরাত থেকে বিএনপি মারমুখি হয়ে উঠেছে। কর্মীদের সূত্রে জানা গেছে, এ্যাকশনে যেতে এবং মিডিয়া কভারেজ পেতে তাদের উপর চাপ বেড়েছে।আর এ কারনে  বরিশালে পিকেটিংকারীরা বাসে আগুন এবং ককটেলের বিস্ফোরনও ঘটায়।
পুলিশ ও বাস মালিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পিকেটাররা বাস টার্মিনালে হিমেল হিরক পরিবহনের ১টি বাসে আগুন দিয়ে ভস্মিভুত করে। বরিশাল-মাদারীপুর রুটের ওই বাসের চালকের সহকারী সোহেল জানায় রাত ১১ টার দিকে সে বাসে ঘুমিয়ে ছিল। প্রচন্ড তাপে ঘুম ভেঙ্গে দেখে বাস পুড়ছে। এ সময় জানালা ভেঙ্গে সে বাইরে বেরিয়ে আসে। এছাড়াও সিএন্ডবি রোডে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় ১টি ট্রাকে। রাতে বাংলাদেশ ব্যাংকের কাছে কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয় ।র‌্যাব ও কাউনিয়া থানা পুলিশ ৩২ পিকেটারকে আটক করেছে রাতে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে টেম্পুতে আগুন দেয় হরতালকারীরা। হরতালের সমর্থনে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করে সকালে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে