দায় সারার হরতাল, পুলিশের বাড়াবাড়ি
১৭ বৈশাখ ১৪১৯, Monday, April 30, 2012 || স্টাফ রিপোর্টার ||
স্টাফ রিপোর্টার।। হরতালের দ্বিতীয় দিনেও বিএনপি নেতা কর্মীদের তেমন দেখা মেলেনি। সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে দায়সারাভাবে মিছিল করে যে যার ঘরে ফিরে যান। মিছিলের আগে ক্যামেরাম্যানদের খবর দেয়া হয়। এর বাইরে ৮/৯ জনের কর্মীর দল মাঝে মাঝে ২০ /৩০ হাত পথে মিছিল করে। পুলিশ তাদের বাধা দেওয়ার কারনে বরং পরিস্থিতি উত্তপ্ত হয়।
হরতালের সমর্থনে মহানগর বিএনপি সভাপতি ও সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে সকাল সাড়ে ৬ টায় অমৃতলাল দে’ সড়ক থেকে মিছিল বের হয়। জেলগেটের সামনে পৌছাঁনোর পর ৪ জনের একটি পুলিশ দল তাদের বাধা দেয়। এ ঘটনায় মিছিলকারীরা তাদের উপর ইট ছোড়ে। এ সময় ইটের আঘাতে কোতয়ালী বিএনপি’র প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ আহত হন। পরে সেখানে বিপুল পুলিশ মোতায়েন করতে হয়। অকারনে মিছিলে ওই মিছিলে বাধা দেওয়ায় অফিসারকে দোষারোপ করেন অন্য পুলিশ।
সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে ৯ জনের মহিলা দলের একটি মিছিল থেকে ৪ জনকে আটক করে পুলিশ। এ নিয়ে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে অন্যরা।
এর আগে রাতে অটো রিকসা পোড়ায় হরতাল সমর্থনকারীরা।
এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীন এবং দূরপাল্লার রুটের কোন বাস ছাড়েনি। রিকসা এবং অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। অধিকাংশ দোকানপাট খোলা ছিল।তবে চোরা হামলার ভয়ে বড় দোকান ভন্ধই রাখা হয়। এমনকি হরতালের বিপক্ষে অবস্থানকারীদের দোকানপাট খোলা হয়না।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।