বাকেরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
১৯ বৈশাখ ১৪১৯, Wednesday, May 2, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ী, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় এবং দুধল ইউনিয়নের আলহাজ্ব জামিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গেছে। ধ্বসে পড়েছে স্কুল ঘর। ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. রোকউজ্জামান খান জানান, নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের এ কারনে আজ বুধবার মাঠে পরীক্ষা নিতে হয়েছে। ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর মো. মহসিন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিন দিক থেকে আসা ৫ মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়। ওই ঝড়ে অনেক ঘরবাড়ীর চালা উড়ে গেছে। বড় বড় গাছপালার ক্ষতি ব্যাপক।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।