কলির মুত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন
২৬ বৈশাখ ১৪১৯, Wednesday, May 9, 2012 || স্টাফ রিপোর্টার ||
স্টাফ রিপোর্টার।। বরিশালের সদর হাসপাতালে অপারেশনের সময় নিহত আনারকলি (১২) ওরফে পলির ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মডেল থানার ওসি জানান, কলির দাফন শেষে পরিবার এ ঘটনায় দায়ীদের নামে মামলা করবে বলে জানিয়েছে। ওই পোস্টমটের্মের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্যের কমিটি গঠন করেছে।
এদিকে কলির মুত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বুধবার সকাল ১০টায় সৈয়দা মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। কলি ওই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী ছিল।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।