হিলারি- মমতার বৈঠক নিয়ে নানা কথা
২৬ বৈশাখ ১৪১৯, Wednesday, May 9, 2012 || স্টাফ রিপোর্টার ||হিলারি-মমতার বৈঠকে আলোচনার বিষইয়ে কি কি ছিল, সেই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সারাদিন হিলারির বৈঠক নিয়ে আপ্লুত ছিল রাজ্য সরকার, তৃনমুল দল এবং মুখ্যমন্ত্রী। হিলারি নিজে কিছু বলেননি। যা বলেছেন মমতাই। সেই নিয়ে প্রচারমাধ্যমও ভালো ভালো কথাই বলে গিয়েছে। কিন্তু আমেরিকার তরফে যেই প্রেস বিবৃতি প্রকাশ করা হল, সেই সব তাল কেটে গিয়ে বিভ্রান্তি শুরু হল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিস্তা চুক্তি, আভ্যন্তরীন বিষয়, খুচরো ব্যবসায় আমেরিকার বিনিয়োগ নিয়ে কোন কথাই হয়নি। আবার প্রেস বিবৃতিতে আমেরিকার তরফে বলা হয়েছে যা, তাতে স্পস্ট যে এসব আলোচনা হয়েছে। ফলে বামেরা যে অভিযোগ তুলেছিল সেটাই প্রমানিত হল।
আমেরিকার তরফে এই বিবৃতি প্রকাশ করার পরেই তড়িঘড়ি ম্যানেজ করতে নেমে পড়েন মমতা। তিনি আর নিজে সাংবাদিকদের কিছু বলেননি। আসরে নামেন অথমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, না আমেরিকার বিবৃতি ঠিক নয়, এসব আলোচনা একেবারেই হয়নি। কিন্তু প্রশ্ন হল, কে সঠিক বলছেন? হিলারির আমেরিকা, না কি মমতা বন্দ্যোপাধ্যায়? এখনো এই বিভ্রান্তির নিরসন হয়নি। এই নিয়ে বিরোধী বামেরা সরব হয়েছে, সংবাদপত্রে লেখালেখি শুরু হয়ে গিয়েছে, মিডিয়ায় হৈ চৈ শুরু হয়েছে। ফলে সরকারের তরফে আমেরিকাকে এই বিবৃতি প্রত্যাহার করতে বলা হয়েছে। এখন দেখা যাক হিলারির আমেরিকা এই বিবৃতি প্রত্যাহার করে কিনা।
তবে অভিজ্ঞ মহল মনে করছে, হিলারি শুধু শুধু বাংলায় আসেননি। নিজেদের লাভের হিসাব করে, খুচরো ব্যবসায় আমেরিকার বিনিয়োগের আলোচনা তারা অবশ্যই করেছে। নিজেদের প্রভাব বাড়াতে ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু বিরুপ প্রতিক্রিয়া হবে বুঝেই মমতা এই বিষয়ে আলোচনা হয়নি বলেছিলেন। কিন্তু আমেরিকার জারি করা প্রেস বিবৃতি যে এইভাবে এত তাড়াতাড়ি মুখ পোড়াবে, তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি মুখ্যমন্ত্রী।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, খুচরো ব্যবসায় বিদেশী বিনিয়োগ নিয়ে যে মমতার আপত্তিতে একসময় পিছিয়ে আসতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। সেই মমতাই হিলারির সাথে খুচরো ব্যবসায় মাকিন বিনিয়োগ নিয়ে আলোচনা করে বিভ্রান্তি তৈরি করেছেন। তিনি বলেছেন, এই নিয়ে কোন আলোচনা হয়নি। আবার আমেরিকার জারি করা বিবৃতি বলছে, আলোচনা হয়েছে। ফলে, এই খুচরো ব্যবসা নিয়েই এই সফরের তাল কেটে গেল। আবার বতমান পত্রিকা লিখেছে, খুচরো ব্যবসায় মাকিন লগ্নি নিয়ে হিলারি-মমতা কথা হয়েছে কিনা সেই নিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে। মমতা না হিলারি, কে ঠিক বলছেন, বোঝা যাচ্ছে না। গণশক্তি পত্রিকা লিখেছে, খুচরো ব্যবসা নিয়ে হিলারির সাথে কোন কথা হয়নি এই কথা বোঝাতে মমতা নাটক করেছেন। আজকাল পত্রিকা লিখেছে, হিলারি-মমতার আলোচনার বিষয় নিয়ে বিভ্রান্তি চরমে। ক্ষোভ সামাল দিতে আসরে নেমেছে রাজ্য সরকার।
০০ ভারত থেকে দীপক রায় ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।