২৭ কোটি টাকার জাল পুড়লো

,

স্টাফ রিপোর্টার।। ৭ মাসব্যাপী জাটকা রক্ষা কার্যক্রম শেষ হতে বাকি আর ৯দিন। এরমধ্যে গত ৬ মাসে ৮০ লাখ ৭১ হাজার ১৫৭ দশমিক ৭৮ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। যার মূল্য ২৭ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ১৮১ টাকা। পরে তা আগুনে পুড়ে ফেলা হয়েছে। এতে কার্যক্রমে সফলতা আসবে বলে মৎস্য কর্মকর্তাদের ধারণা। সূত্র মতে, ১ নভেম্বর’১১ থেকে বরিশালে শুরু হয় ৭ মাসব্যাপী জাটকা রক্ষা কার্যক্রম। এ কার্যক্রম সফলতা আনতে নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। বিভিন্ন নদ-নদীতে চালানো হয় অভিযান। এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. একেএম আমিনুল হক জানান, গুটি কয়েক অসাধু জেলের জন্য জাটকা রক্ষা কার্যক্রমের সুফল পাওয়া যাচ্ছেনা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে