অতিথি শিক্ষক
৮ জ্যৈষ্ঠ ১৪১৯, Tuesday, May 22, 2012 || স্টাফ রিপোর্টার ||ভোলা প্রতিনিধি।। ভোলা জেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী ফজিলাতুন নেসা মহিলা কলেজে এইচএসসিতে বাণিজ্য বিভাগ চালু হতে যাচ্ছে। তবে বাণিজ্য শাখায় কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আপাতত: অতিথি শিক্ষক দিয়ে ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কলেজ সূত্র জানায়, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠা হলেও সেখানে শুধু বিজ্ঞান ও কলা বিভাগ চালু ছিলো। অনেক নারী শিক্ষার্থী বাণিজ্য বিভাগে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ৪০ বছর পর এ বছর ২০১১-১২ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগ খুললেন অধ্যক্ষ রাখাল চন্দ্র দে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।