মালদ্বীপ জিয়া ব্রিগেডের মানববন্ধনে বিএনপি নেতাদের মুক্তি দাবি

,

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জাতীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও এম ইলিয়াস আলীসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর গুম, হত্যা, গ্রেফতার,নির্যাতন,ও মিত্যা মামলার প্রতিবাদে ২৫শে মে মালদ্বীপে বিএনপির মানববন্ধন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও এম ইলিয়াস আলীসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর গুম, হত্যা, গ্রেফতার, নির্যাতন,ও মিত্যা মামলার প্রতিবাদে ২৫শে মে মালদ্বীপের রাজধানী মালের পাশে হুলোমালে জিয়া ব্রিগেড মালদ্বীপ শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে বানোয়াট মামলা ও রাজ পথের লড়াকু সৈনিক ইলিয়াস আলীকে গুম করে ১৯৭৫ সালের বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে দানবীয় আওয়ামী সরকার কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা শেখ হাসিনার এ স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হতে দিবেনা । এই দানবীয় আওয়ামী বাকশাল সরকার নিজেরাই গাড়িতে আগুন দিয়ে এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দী করে রেখেছে যাহা কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না ।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন জিয়া বিগ্রেড মালদ্বীপ শাখার সভাপতি মাসুম সিরাজ I মানব বন্ধনে আরো ও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ-সাংগঠনিক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, মো: সবুজ, মো: বিল্লাল, হেলাল উদ্দিন, শরিফ প্রধান, মো: নাছির,মো: ফিরোজ, মো: আমির রায়হান, প্রমূখ। উক্ত মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালদ্বীপ শাখার সিনিয়র নেতৃবিন্দ, মো: ফারুক হোসেন, মো: এমরান হোসাইন তালুকদার, মো: নেহের মিয়া (রানা), মো: রফিক ইসলাম, মো: মিজান, মোহাম্মদ জামাল, মো: নজরুল ইসলাম, মো: জুয়েল, মো: আ: আজিজ, মো: কাইউম, মো: কামাল উদ্দিন, প্রমুখ। বক্তারা বাংলাদেশের সকল সচেতন নাগরিক কে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বাকশালীর হাত থেকে রক্ষা করতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। মালদ্বীপ থেকে: এমরান হোসেন তালুকদার।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে