প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

,

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা আগামী ১৬ জুন থেকে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন।

রোববার প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দ দেখা করার পর প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নেন।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে