ভোলায় ৮ ডাকাতের চোখ উদৎপাটন

,

ভোলা প্রতিনিধি।। ভোলার মনপুরা এবং চরফ্যাশনে ৮ দস্যুর চোখ উদৎপাটন করেছেন বিক্ষুদ্ধ জেলে ও স্থানীয় জনতা।
মনপুরা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে চর নিজাম মৎস্যঘাটে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। এরা হল নোয়াখালীর হাতিয়ায় কবির (২৮), রাসেল (২৭), শাজাহান (৩০) ও বেলাল (৩১)।
আটকের পর প্রথমে গণপিটুনি দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধরা চার ডাকাতের সবার ২ চোখই উঠিয়ে নেয়।তাদের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ওসি বলেন,
চর নিজাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের উদ্ধার করেছে। তাদের চিকিৎসার জন্য মনপুরা নেয়া হয়েছে।
এদিকে চরফ্যাশনে দুপুর ১২টার দিকে ৪ দস্যু পালানোর চেষ্টা করলে জেলেরা তাদের আটক করে চোখ উপড়ে ফেলে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে