ইন্টারনেট মুসক প্রত্যাহারের প্রস্তাব
১৮ জ্যৈষ্ঠ ১৪১৯, Friday, June 1, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। জাতীয় বাজেট ২০১২-১৩ ঘোষণার প্রাক্কালে বেসিসের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সভা করে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। অর্থমন্ত্রী বেসিসের এসব প্রস্তাব বিবেচনার কথা জানান।
তথ্যপ্রযুক্তি খাতের প্রয়োজনীয় বরাদ্দ এবং মূল্য সংযোজন কর সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য আয়োজিত এ সভায় জাতীয় আইসিটি নীতিমালা ২০০৯ সালের আলোকে আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ড গঠনের জন্য অন্তত ৭০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
আগামী দু বছরের মধ্যে ১০ হাজার দক্ষ আইটি প্রফেশনাল তৈরির জন্য ক্র্যাশ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা, ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫ ভাগ মূসক প্রত্যাহার, ই-কমার্স লেনদেনে মূসক প্রত্যাহার, সফটওয়্যার ও আইটিইএসয়ের জন্য নতুন একটি সার্ভিস কোড প্রযোজ্য করা, ঢাকা শহরেই অন্তত ৫টি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
এ সভায় বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফাহিম মাশরুর, সহ-সভাপতি ফারহানা এ রহমান, মহাসচিব ফোরকান বিন কাশেম এবং বেসিস ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির সভাপতি শামিম আহসান উপস্থিত ছিলেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।