কাগুজে স্টিকার নয় মেটাল ডিস্ক
১৯ জ্যৈষ্ঠ ১৪১৯, Saturday, June 2, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। গাড়িতে ব্যবহারের জন্য ‘সংসদ সদস্য’ ও ‘সংসদ সচিবালয়’ লেখা কাগুজে স্টিকার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে স্পিকার আবদুল হামিদ এডভোকেট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংসদ সচিবলায় থেকে জানানো হয়। এ বিষয়ে সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুর রহমান শনিবার জানান, সংসদ ভবন এলাকায় নিরাপত্তা এবং সংসদ সদস্যদের গাড়ি শুধুমাত্র তারাই ব্যবহার করছেন তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে তিনি বলেন, এ সিদ্ধান্ত অনুযায়ী এমপিদের গাড়িতে ব্যবহারের জন্য ‘সংসদ সদস্য’ লেখা ‘মেটাল ডিস্ক’ ব্যবহারের অনুমোদন দেয়া হবে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।