৫ জুন বিশ্ব পরিবেশ দিবস

,

বরিশাল নিউজ।। আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন।` বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেছেন, ‘বাংলাদেশের অনন্য প্রকৃতি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য আমাদের মূল্যবান সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত প্রয়াস অত্যাবশ্যক।‘
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘ঊনবিংশ শতাব্দী থেকে উন্নত বিশ্বে অপরিকল্পিত শিল্পায়নের ফলে বিশ্ব পরিবেশ আজ বিপর্যন্ত হয়ে পড়েছে। বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক উষ্ণতা। টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের কোন বিকল্প নেই।‘
তিনি জানান, সরকার পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড
বাস্তবায়ন করছে। নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাণ্ড গঠন করা হয়েছে। গত তিন অর্থবছরে সরকারের নিজস্ব বাজেট থেকে এ তহবিলে ২১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ট্রাস্ট ফাণ্ড থেকে পরিবেশবান্ধব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৭৭টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল শাখার উদ্যেগে মঙ্গলবার বিকেল ৪ টায় নগরীর অশ্বিণী কুমার হল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। টেকসই উন্নয়নের জন্য চাই সবুজ অর্থনৈতিকত ভাবনা -আপনিও সক্রিয় হোন শীর্ষক মানববন্ধনে বরিশালের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নিবেন।
এছাড়াও একই দিন সকালে অশ্বিণী কুমার হল প্রাঙ্গণে থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগ অনুষ্ঠিতব্য র‌্যালীতেও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল শাখা অংশ নিবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে