বরিশালে বিশ্ব পরিবেশ দিবস পালিত
২২ জ্যৈষ্ঠ ১৪১৯, Tuesday, June 5, 2012 || স্টাফ রিপোর্টার || বরিশাল নিউজ।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীর বিডিএস ক্লাব মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফ-উর রহমানের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে বাপা বরিশাল শাখার উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হলের সমানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন এর সভাপতিত্ত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় কমিটির সদস্য এবিএম আনিসুজ্জামান এর সঞ্চালনা করেন । মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার জোট এর সভাপতি ডা: সৈয়দ হাবিবুর রহমান,বাপা’র যুগ্ম সম্পাদক জাকির হোসেন, প্রান-জন নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, বেলা রিচার্স অফিসার লিংকন বায়েন, মুরাদ চৌধুরী প্রমুখ।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।