সাকিবের ছুটি মঞ্জুর
২৬ জ্যৈষ্ঠ ১৪১৯, Saturday, June 9, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। সাকিব আল হাসানের ছুটির আবেদন মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। ভারতে আইপিএল খেলে আসার পর সাকিব জাতীয় দল থেকে ছুটির আবেদন করেন। তার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। এর ফলে আগামী ১২ জুন জিম্বাবুয়েগামী বাংলাদেশ দলে থাকছেন না বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।
ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের অন্য দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
দলে সাকিবের স্থানে কে জায়গা পাচ্ছেন-তা একনও জানা যায়নি।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।