বাজেট বাস্তবায়ন হলে ভাগ্যের চাকা ঘুরে যাবে_জাপা মহাসচিব

,

বরিশাল নিউজ।। জাতীয় পার্টির (এরশাদ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, এবারের বাজেটে ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের সুনিপুন চেস্টা করা হয়েছে। যদি এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সবার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তিনি শান্তি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০১২-২০১৩ বাজেট বাস্তবায়নের জন্য বিএনপিসহ সকল দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান জানান। শনিবার দুপুরে স্থানীয় রিভার ক্যাফে রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। জাপা মহাসচিব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর মাধ্যমে দেশের মানুষকে এগিয়ে যাবার একটি স্বপ্ন দেখিয়েছেন। বাজেটের আগে সবার সাথে আলাপ আলোচনা করার জন্য অর্থমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। তিনি এরশাদ সরকারের উন্নয়নের পথ ধরে মহাজোট সরকারকে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন। বিশাল ঘাটতি বাজেট কীভাবে বাস্তবায়ন করা সম্ভব এক সংবাদকর্মীর এ প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, বাজেট পাশের আগে আলোচনা, পর্যালোচনা করে সেই পথ বের করতে হবে। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে উন্নয়নের চিন্তা করতে হবে। ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে জানিয়ে তিনি বলেন অন্যভাবে হলে দেশের উন্নয়ন থেমে যাবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে