ডিম আমদানিতে অনুমোদন লাগবেনা

,

বরিশাল নিউজ।। ডিমের উৎপাদন কমে যাওয়ায় অনুমোদন ছাড়াই ডিম ও মুরগির বাচ্চা আমদানির সুযোগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, সরকারি সনদধারী আমদানিকারকরা আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ ভোগ করতে পারবেন।
আগামী জুলাই মাসের শেষ দিকে রমজান শুরু হবে। ওই সময়ে দেশে ডিম ও মুরগির চাহিদা বেড়ে যাবে। তবে এর আগেই এই দুটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
কয়েক মাসে মুরগির মাংসের কেজি ৫০ টাকা বেড়ে এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের হালি ২৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৮-৩৯ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয় পৃথক আদেশে গত ৫ জুন ডিম ও মুরগির বাচ্চার পাশাপাশি লবণ আমদানির ওপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
মুরগি ও ডিমের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এর আগে ২০১০ সালে ভারত থেকে ১০ কোটি ব্রয়লার মুরগির বাচ্চা আমদানির অনুমতি দেওয়া হয় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে। ওই সময় ভারত থেকে প্রায় একই পরিমাণ ডিমও আমদানি করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে