বরিশালে বধ্যভূমি সংরক্ষন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
৩১ জ্যৈষ্ঠ ১৪১৯, Thursday, June 14, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশালে বধ্যভূমি সংরক্ষন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার নগরীর ওয়াপদা এলাকায় এর ফলক উম্মোচন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। মুক্তিযুদ্ধ যাদুঘর ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগ ও পরিকল্পনায় সিটি কর্পোরেশন এর বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধের সময় ওয়াপদা কলোনীতে পাক হানাদারদের ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেখানে বাংকার তৈরী করে গনহত্যা চালানো হতো। নির্যাতন শেষে মুক্তিকামী মানুষের লাশ খালে ফেলে দিত বর্বর পাকবাহিনী। সেখান থেকে লাশ ভেসে যেত কীর্তনখোলা নদীতে।
তাদের মধ্যে যারা ভাগ্যক্রমে বেচেঁ গেছেন তাদের নিয়ে ২০১০ সালে এক সমাবেশে মেয়র হিরন মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে ধরে রাখতে সেখানে স্মৃতি কমপ্লেক্স নির্মানের ঘোষনা দেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।