বরগুনায় ক্রিকেট কার্নিভ্যাল অনুষ্ঠিত

,

বরগুনা নিউজ।। শিশুদের ক্রিকেট খেলায় উৎসাহিত করার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভ্যাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্থায়নে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা শুক্রবার এ টুর্নামেন্টের আয়োজন করে।
সকাল ১০টায় বরগুনা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা চার্জাস্, কিংস্ বরগুনা, নিউ সাউথ ওয়েলস্ ও বরগুনা রয়েলস্ নামে চারটি দল অংশগ্রহণ করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে