দলে নানকের পদোন্নতি

,

আওয়ামী লীগের তৃতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন জাহাঙ্গীর কবীর নানক। বরিশাল নিউজ।। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিন দলের তৃতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর কবীর নানককে দায়িত্ব দিয়েছেন । স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক এতোদিন দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে ও গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম-সাধারণ সম্পাদকের শূন্য পদে জাহাঙ্গীর কবীর নানক এবং সাংগঠনিক সম্পাদক পদে বীর বাহাদুরকে মনোনীত করেছেন। মনোনয়নের চিঠি প্রাপ্তির সময় থেকেই তা কার্যকর হবে।
২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মাহাবুব-উল-আলম হানিফ এবং দীপু মনিকে দায়িত্ব দেয়া হয়। নতুন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব নেবেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে