বরিশালে জেলা পরিষদের শিক্ষা বৃত্তির চেক বিতরন

,

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন সংসদ সদস্য তালুকদার মো.ইউনুস । বরিশাল নিউজ।। বরিশাল জেলার ১০ উপজেলার ২০১১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল ৫৩৭ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বরিশাল জেলা পরিষদ। শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন,পড়ালেখার মতো ভবিষ্যতে মনযোগ দিয়ে কাজ করবে, তাহলে জীবনের সব ক্ষেত্রে সফলতা আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ডা.মোখলেছুর রহমান। আরও বক্তৃতা করেন, সংসদ সদস্য তালুকদার মো.ইউনুস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল প্রমুখ।পরে বিশেষ অতিথি সংসদ সদস্য তালুকদার মো.ইউনুস শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে