বাবা-মা’হীন মেঘের জন্মদিন
২ আষাঢ় ১৪১৯, Saturday, June 16, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশাল নিউজ।। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির এক মাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের ষষ্ঠ জন্মদিন ছিল আজ।
গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি খুন হওয়ার পর এবারই প্রথম বাবা-মাকে ছাড়া জন্মদিন করছে মেঘ।
শনিবার এবং বাবার কর্মস্থল মাছরাঙা টেলিভিশনও।
মেঘের মামা নওশের রোমান জানান, রাত ১২টায় তারা বাড়িতে কেক কাটেন। তবে অন্যবারের মতো উচ্ছ্বাস মেঘের ছিল না।
সকালে স্কুলে যায় মেঘ। সেখানে স্কুল কর্তৃপক্ষ জন্মদিনের আয়োজন করে জানান নওশের।
নওশের জানান, সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে মেঘের জন্মদিন পালন করা হয়। রোববার তারা পারিবারিকভাবে বসুন্ধরায় মেঘের জন্মদিনের উৎসব করবেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।